পহেলগাঁও হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। কেউ তাঁর সন্তানকে হারিয়েছে, পিতৃহারা হয়েছে সন্তানেরা, স্ত্রীরা হারিয়েছে স্বামীকে। কিন্তু এই দুঃসময়ে পরিবার একা নয়, গোটা দেশের মানুষ হতভাগ্যপরিবারের সঙ্গে রয়েছে, বিহারের মধুবনীতে পহেলগাঁওয়ের ঘটনায় কড়া বিবৃতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
পহেলগাঁও হামলার ৪৮ ঘণ্টার মধ্যে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একজন দোষীকেও ছাড়া হবে না। ভারতের ভাবনায় আঘাত করেছে জঙ্গিরা, গোটা দেশ নিহতের পরিবারের সঙ্গে রয়েছে। বিহারের মধুবনে হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর।
ভারতীয় ভাবনার ওপর আঘাত করার যে দুঃসাহস দেখিয়েছে জঙ্গিরা, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত আগেই দেখিয়েছে ভারত সরকার। বুধবারই নিরাপত্তা সংক্রান্ত কমিটি পাকিস্তানের ওপর একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছে। সিন্ধু জলচুক্তি বাতিল হয়েছে, ওয়াঘা সীমান্তও বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, জঙ্গিদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদী। জঙ্গিদের এলাকা চিহ্নিত করে তাদের ঘাঁটি মাটিতে মিশিয়ে দেওয়া হবে। সরাসরি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী।
২০১৯ সালে পুলওয়ামা হামলা, ২০১৬ সালে উরি হামলার পর প্রত্যাঘাত করেছিল ভারত। বিদেশের মাটিতে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয় সার্জিক্যাল স্ট্রাইক করে। পহেলগাঁও হামলার পর ফুঁসছে গোটা দেশের মানুষ। এই নৃশংস হামলার জবাব চায় মানুষ। প্রধানমন্ত্রীর কথায় ফুটে উঠল ১৪০ কোটি মানুষেরই প্রত্যাশা।
পহেলগাঁও হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। কেউ তাঁর সন্তানকে হারিয়েছে, পিতৃহারা হয়েছে সন্তানেরা, স্ত্রীরা হারিয়েছে স্বামীকে। কিন্তু এই দুঃসময়ে পরিবার একা নয়, গোটা দেশের মানুষ হতভাগ্যপরিবারের সঙ্গে রয়েছে, বার্তা নরেন্দ্র মোদীর । ভয়াবহ জঙ্গিহানার প্রতিবাদে দেশজুড়ে জ্বলছে ক্ষোভের আগুন। কাশ্মীর থেকে কন্যাকুমারী, পাকিস্তানের বিরুদ্ধে পথে সাধারন মানুষ থেকে রাজনীতিবিদরা । উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান। জানানো হয়েছে চরম প্রত্যাঘাতের দাবিও।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

