করোনার থাবা এবার রিলায়েন্সে, মাত্র দু’মাসে ২৮ শতাংশ সম্পত্তি খোয়ালেন মুকেশ আম্বানি

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে চলছে দেশজুড়ে ২১ দিনের লকডাউন। এই অবস্থায় গভীর সংকটের মধ্যে পড়েছেন দেশের দরিদ্র মানুষগুলো। এই মুহূর্তে তাঁদের পেট চালানো দায় হয়ে পড়েছে। তবে দেশের গরিব মানুষগুলোই নয়, লকডাউনের জেরে এবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন দেশের ধনকুবেররাও। সেই তালিকা থেকে বাদ পড়েননি দেশের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশে আম্বানি। মাত্র ২ মাসেই তাঁর সম্পত্তির ২৮ শতাংশ খোয়ালেন মুকেশ। 

মুকেশ আম্বানির মোট ৪৮০০ কোটি ডলারের সম্পত্তি রয়েছে। যার থেকে প্রতিদিন প্রায় ৩০ কোটি ডলার করে কমে যাচ্ছে বলে জানিয়েছে Hurun  Reports নামের এক সংস্থা। এই সংস্থার সমীক্ষা অনুযায়ী, এইভাবে সম্পত্তির পরিমান কমতে থাকার ফলে গত ২ মাসে মুকেশ আম্বানির ১৯০০ কোটি ডলারের সম্পত্তি কমেছে। তবে এই সম্পত্তি লোকসানের তালিকায় প্রথমেই নাম রয়েছে ফ্রান্সের এক ধনকুবেরের। তার পরেই নিজের নাম লিখিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্নধার। ভারতে যেভাবে শেয়ার বাজার মুখ থুবড়ে পড়েছে তাতেই এই বড়সড় ক্ষতির মুখে পড়েছেন মুকেশ আম্বানি। 

সম্প্রতি চিন Hurun Global Rich List নামে একটি তালিকা প্রকাশ করে। যেখানে বিশ্বের ধনীতম ব্যক্তিদের নাম ক্রমান্বয়ে সাজানো থাকে। বিশ্বের সেই ধনীদের তালিকায় নাম ছিল মুকেশ আম্বানির। কিন্তু করোনার জেরে সেই তালিকা থেকে ৮ ধাপ নিচে নামলেন তিনি। বর্তমানে ওই তালিকের ১৭ তম স্থানে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক। ওই তালিকার শীর্ষে রয়েছেন অ্যামাজন কর্তা জেফ বেজস। এবং তিন নম্বরে রয়েছে বিল গেটসের নাম।

চিনের ওই সংস্থাটি তাদের সমীক্ষায় দাবি করে, আম্বানি ছাড়াও সম্পত্তি হারোনোর তালিকায় রয়েছেন আরও অনেক ভারতীয় ধনকুবের। তাঁদের মধ্যে অন্যতম হলেন গৌতম আদানি। তিনিও তাঁর সম্পত্তির ৩৭ শতাংশ হারিয়েছেন। 
 

 

 
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube