সংসদে ওয়াকফ সংশোধনী বিল পেশে সরব কল্যাণ-অখিলেশ, বিরোধীদের কটাক্ষের মুখে কেন্দ্র

লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ হওয়ার পর থেকেই সংসদে বিতর্ক শুরু হয়েছে। ইতিমধ্যেই বিজেপি সংসদ ও বিরোধী সংসদদের মধ্যে এই বিল নিয়ে সংঘাত তীব্র হচ্ছে। একদিকে, কেন্দ্রীয় সরকারের দাবি, এই বিলের মাধ্যমে সম্পতি ব্যবস্থাপনার ওপর স্বচ্ছতার পাশাপাশি বেআইনি ভাবে দখলদারি রোধ করা যাবে। অন্যদিকে, বিরোধীদের দাবি, এই বিলের সাহায্যে সংখ্যালঘুদের সম্পত্তির উপর হস্তক্ষেপ করবে কেন্দ্র। পাশাপাশি, এই বিলের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের সম্পত্তির উপর সরকারি নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা চালাবে কেন্দ্রীয় সরকার। বুধবার লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু।

ওয়াকফ বিলকে ‘অসাংবিধানিক’ বলে মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গে তৃণমূল সাংসদ জানান, কেন্দ্রীয় সরকার মুসলিমদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। শুধু তাই নয়, এই বিল সংবিধানের কাঠামোর ওপর আক্রমণ করবে বলেও দাবি করেছেন তিনি। তাঁর দাবি, এই বিল ইসলামি সংস্কৃতির ওপর আঘাত আনতে পারে।

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছেন। এপ্রসঙ্গে তিনি লোকসভায় জানিয়েছেন, “কেন্দ্রীয় সরকার নিজেদের ব্যর্থতা লুকানোর জন্য সংসদে এই বিল এনেছে। এই সরকারের কোনও নীতি বা উদ্দেশ্য নেই। দেশবাসীদের থেকে তাঁদের ঘরবাড়ি কেড়ে নেওয়ার জন্য চক্রান্ত চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। এত বিরোধিতার পরও কেন বিজেপি সরকার এই বিল পাশ করাতে চায়? এর পিছনে কী উদ্দেশ্য আছে তাঁদের?”

যদিওবা বিরোধীদের একাধিক অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্রীয় সরকার। ওয়াকফ সংশোধনী বিল প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “এই বিলের সাহায্যে দেশজুড়ে সম্পতি ব্যবস্থাপনার ওপর স্বচ্ছতা আনা যাবে। পাশাপাশি বেআইনি ভাবে দখলদারিও রোধ করা যাবে। এই মুহূর্তে দেশে যেইভাবে ওয়াকফ সম্পত্তির সংখ্যা বাড়ছে, তাতে এই বিলের প্রয়োজন রয়েছে। এই বিল শুধু মুসলিমদের জীবনযাত্রাকেই উন্নত করবে না, সমগ্র দেশের ভাগ্যকেও বদলে দেবে।” আগামিতে সংসদে এই বিল প্রসঙ্গে ভোটাভুটি হতে চলছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube