খড়গপুরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

নিউজটাইম ওয়েবডেস্ক : ফের আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য । রবিবার ভোরে আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) সিভিল ইঞ্জিনিয়ারিং-র চতুর্থ বর্ষের ছাত্র মহম্মদ আসিফ কামার (Asif Qamar)-এর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে, আসিফ আইআইটি খড়্গপুরের মদন মোহন মালব্য হলের SDS ব্লকের ১৩৫ নম্বর রুমে থাকতেন।

পুলিশ সূত্রের খবর, শনিবার রাত থেকেই আসিফের রুমের দরজা লাগানো ছিল। এরপর সহপাঠীরা বারবার দরজা খোলার চেষ্টা করেও যখন ব্যর্থ হয়। আর তখনই খবর দেওয়া হয় পুলিশে। এরপরে ভোর সাড়ে তিনটা নাগাদ আইআইটি ক্যাম্পাসের মধ্যে থাকা হিজলি ফাঁড়ির পুলিশ গিয়ে রুমের দরজা ভেঙে আসিফের ঝুলন্ত দেহ উদ্ধার করে।

জানা গিয়েছে, মৃতদেহ উদ্ধারের পর খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রের খবর, আসিফ বিহারের শিওহর জেলার গারাহিয়ার গ্রামের বাসিন্দা। ইতিমধ্যেই পুলিশ ও IIT কর্তৃপক্ষের তরফে তাঁর বাড়িতে খবর দেওয়া হয়েছে ইতিমধ্যেই পরিবারের সদস্যরা রওনা দিয়েছেন খড়গপুরের উদ্দেশ্যে। এই ঘটনায় জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, “প্রাথমিকভাবে আমরা কিছু তথ্য পেয়েছি। সেই সূত্র ধরেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”

IIT সূত্রে জানা যায়, সিভিল ইঞ্জিনিয়ারিং-র তৃতীয় বর্ষের ছাত্র আসিফ কামার ছুটিতে বাড়ি যাওয়ার জন্য নিজের ব্যাগ পত্র গুছিয়ে রেখেছিলেন। তারপরে হঠাৎ কেন এ সিদ্ধান্ত তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। জেলা পুলিশের একটি সূত্র জানাচ্ছে, আসিফ ভিডিয়ো কলে দিল্লির এক তরুণীর সঙ্গে কথা বলতে বলতেই আত্মহত্যা করেন। ওই তরুণীই আইআইটি কর্তৃপক্ষকে খবর দেন। তারপরই আইআইটির নিরাপত্তাকর্মীরা এবং সহপাঠীরা বারবার দরজা খোলার চেষ্টা করেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube