বড়সড় চক্রের পাণ্ডা আজাদ, জাল পাসপোর্ট মামলায় নতুন তথ্য

নিউজটাইম ওয়েবডেস্ক : জাল পাসপোর্ট মামলায় সম্প্রতি বিরাটি থেকে গ্রেফতার করা হয় আজাদ মল্লিককে। এরপরেই অভিযুক্ত আজাদকে নিজেদের হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। দুই দফায় আজাদকে নিজেদের হেফাজতে পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এবার অভিযুক্তকে জেরা করে বেশ কিছু নতুন তথ্য সামনে এসেছে।

ইডি সূত্রের খবর, আজাদ বড়সড় চক্রের পাণ্ডা বলেই আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশি নাগরিকরা ছাড়াও একাধিক পাকিস্তানি নাগরিকদের পাসপোর্ট তৈরিতে সাহায্য করেছিল অভিযুক্ত, এমনটাই জানা যাচ্ছে। এছাড়াও এই চক্রের নেটওয়ার্ক বাংলার পাশাপাশি দিল্লি, মুম্বই, গুজরাত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং রাজস্থানেও সক্রিয় থাকতে পারে বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

ইডি সূত্রে আরও জানা যাচ্ছে, অভিযুক্ত আজাদ পাক নাগরিকদেরও পাসপোর্ট পাইয়ে দিতে সাহায্য করত। এছাড়াও জাল পাসপোর্টকাণ্ডে ধৃত আজাদ মল্লিকের কাছ থেকে পাকিস্তানের বেশি কিছু নথি পাওয়া গিয়েছে। পাকিস্তানি ড্রাইভিং লাইসেন্সের তথ্য থেকে ধৃত আজাদ মল্লিক যে পাকিস্তানের নাগরিক, সেই বিষয়ে একাধিক বিস্ফোরক তথ্য আদালতে জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

সূত্র মারফত জানা যায়, এই প্রসঙ্গে ইডি-র আধিকারিকদের সঙ্গে প্রায় ৬ ঘণ্টা ধরে জরুরি বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন NIA-র ডিজি সহ ১২ জন উচ্চপদস্থ আধিকারিক। যার মধ্যে ছিলেন ইডি-র স্পেশাল ডিরেক্টর, জোনাল ডিরেক্টর সহ এই কেসের তদন্তকারী আধিকারিক।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube