ট্রলি ব্যাগ থেকে উদ্ধার মৃতদেহ, চাঞ্চল্য বাগুইআটিতে

নিউজটাইম ওয়েবডেস্ক : কুমোরটুলি, সোদপুরের পর এবার বাগুইআটি। ফের ট্রলি ব্যাগ থেকে উদ্ধার মহিলার মৃত দেহ। নর্দমায় ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখে এলাকাবাসীদের খবর দেন এক কাগজ বিক্রেতা। ট্রলির ভিতর থেকে চুল বেরিয়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থল থেকে ট্রলিটি উদ্ধার করে নিয়ে যায় বাগুইআটি থানার পুলিশ। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাগুইআটি দেশবন্ধু নগরের প্রতিবেশী পাড়ায়। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে এক কাগজ বিক্রেতা নর্দমায় ট্রলি ব্যাগটি পড়ে থাকতে দেখেন। এলাকাবাসীদের খবর দেওয়া হলে সবাই এক জোট হয়ে নর্দমা থেকে ব্যাগটি উদ্ধার করে। ভিতর থেকে চুল বেরিয়ে থাকতে দেখে খবর দেওয়া হয় বাগুইআটি থানায়। পুলিশ এসে ট্রলিটি উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহের পরণে ছিল সালোয়ার কামিজ, চুল ছিল খোলা । ওই যুবতীর মুখ বেঁধে দেওয়া হয় ব্রাউন টেপ দিয়ে। প্রাথমিকভাবে, পুলিশের অনুমান খুন করে দেহ লোপাট করার চেষ্টা হয়েছে ।

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাগুইআটি দেশবন্ধু নগরের প্রতিবেশী পাড়ায়। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে এক কাগজ বিক্রেতা নর্দমায় ট্রলি ব্যাগটি পড়ে থাকতে দেখেন। এলাকাবাসীদের খবর দেওয়া হলে সবাই এক জোট হয়ে নর্দমা থেকে ব্যাগটি উদ্ধার করে। ভিতর থেকে চুল বেরিয়ে থাকতে দেখে খবর দেওয়া হয় বাগুইআটি থানায়। পুলিশ এসে ট্রলিটি উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশ সূত্রে খবর, মৃত ওই মহিলার আনুমানিক বয়স, ২৫ থেকে ৩০ বছর। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে মৃত মহিলার পরিচয় জানতে বিভিন্ন এলাকায় খোঁজ চালানো হচ্ছে। তবে ঘটনায় ভীত সন্ত্রস্ত স্থানীয়েরা। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube