প্রায় ২০ হাজার মানুষকে কোয়ারেন্টাইন করা হল পাকিস্তানে, খোঁজ চলছে ১০ হাজার মানুষের

নিউজটাইম ওয়েবডেস্ক : একটি ধর্মীয় জমায়েতে ‌যোগ দেওয়া ২০ হাজার মানুষকে কোয়ারেন্টাইন করল পাকিস্তান সরকার। এছাড়াও ঐ জমায়েতে ‌যোগ দেওয়া প্রায় ১০ হাজার মানুষের খোঁজ চলছে এখনও। করোনার ভয়াবহ প্রকোপের মধ্যেই সমস্ত নিষেধাজ্ঞা অমান্য করে প্রায় ১ লক্ষ মানুষের একটি জমায়েত হয় পাকিস্তানের লাহোরে।

পাকিস্তান সরকারের তরফ থেকে জানানো হয়, তাবিলাঘী জামাতের তরফ থেকে আয়োজিত এই জমায়েতে ‌যোগদানকারী সমস্ত ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখা হবে এবং করোনার পরীক্ষা করা হবে। গত ১০ থেকে ১২ই মার্চ এই জমায়েত হয়েছিল বলে জানায় পাকিস্তান প্রশাসন। এবং এখন আশঙ্কা করা হচ্ছে এই জমায়েতে আসা অসংখ্য মানুষ দেশ ব্যপী সংক্রমণ ঘটাতে পারে, ‌যা একটি ভয়াবহ চেহারা নেবে।

এক লক্ষেরও বেশি মানুষের এই জমায়েত স্থগিত রাখার জন্য বারংবার নির্দেশ জানায় পাকিস্তান সরকার, কিন্তু সমস্ত সাবধানবাণী সত্বেও এই ‌জমায়েত হয় বলে জানা ‌যায়। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এখনও প‌র্যন্ত  এই জমায়েতে ‌যোগ দেওয়া ৫,৩০০ জন ধর্মীয় গুরুদের কোয়ারেন্টাইন করা হয়েছে বলে জানায়িছে প্রশাসন।  

এই এলাকার প্রশাসনিক মুখপাত্র জানান, এই অঞ্চলে স্বাস্থ্য কর্মীরা করোনা পরীক্ষা চালাচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে করোনা পজিটিভ হিসেবে । এই বিষয়ে বেশ চিন্তিত ইমরাণ সরকার।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube