ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

মার্চ থেকেই তীব্র হচ্ছে গরমের দাপট। এপ্রিলের শুরুতেও তেমন কোনও পরিবর্তন আসেনি আবহাওয়াতে। সামান্য তাপমাত্রায় পারদ কমলেও স্বস্তির বৃষ্টির দেখা মেলেনি এখনও পর্যন্ত। এপ্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তরবঙ্গে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত সক্রিয়। যার জেরেই রাজ্যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে। তার ফলে বাংলাজুড়ে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলেই জানা যাচ্ছে।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল থেকেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে। তারপর থেকেই বৃষ্টির পরিমাণ বাড়বে পুরুলিয়া, বাঁকুড়া সহ একাধিক জেলায়। জানা গিয়েছে, আগামী রবিবার ও সোমবার বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। তবে মঙ্গলবার কলকাতা-সহ প্রায় সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতার ক্ষেত্রে আগামীকাল থেকে কলকাতার আবহাওয়াতে পরিবর্তন আসবে। ঝড়-বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো বাতাস বইতে পারে। একাধিক জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, আজ উত্তরবঙ্গে মালদহ সহ বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে রবিবার থেকেই বাড়বে ঝড়-বৃষ্টির পরিমাণ। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। একইসঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube