গরমের ছুটি ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রীর, জানুন কবে…

তীব্র গরমে হাঁসফাঁস করছে রাজ্য। কাঠফাটা রোদ্দুরে বাইরে বেরোতেই নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। এই পরিস্থিতিতে পড়ুয়াদের কথা ভেবে আগেভাগেই গরমের ছুটি ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চলতি মাসের ৩০ তারিখ থেকে রাজ্যের প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলিতে ছুটি পড়বে। এই গরমে যাতে পড়ুয়াদের কষ্ট না হয়, সেই কারণে আগেভাগে ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।

এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “মহাবীর জয়ন্তী, পয়লা বৈশাখ মিলিয়ে এপ্রিলের মধ্যেও ১২-১৩ দিন ছুটি রয়েছে। আগে মে মাস থেকে গরমের ছুটি মিলত। কিন্তু এখন গরমের দাপট বেড়ে যাওয়ার ফলে পড়ুয়াদের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে তীব্র গরমে ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের কোনও রকমের অসুবিধা না হয়।”

যদিওবা এই মুহূর্তে গরম কিছুটা কম থাকলেও। আগামীতে গরম আরও বাড়বে বলেই আশঙ্কা করা যাচ্ছে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube