কয়েকদিন পরই রাজ্যে উচ্চমাধ্যমিক। পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীদের সুরক্ষিত রাখতে এবং যেকোনও দুর্ঘটনা এড়াতে নির্দেশিকা জারি করল লালবাজার।
মার্চের শুরুতেই রয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার দিনগুলিতে সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পণ্যবাহী গাড়ির চলাচল বন্ধ রাখা হবে। তবে সকাল ৮ টা পর্যন্ত গ্যাস, অক্সিজেন, সবজি এবং বিভিন্ন খাদ্য সামগ্রী বহনকারী গাড়ির ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও পরীক্ষাকেন্দ্রের বাইরে অতি সক্রিয়তার সঙ্গেই যানবাহন নিয়ন্ত্রণ করা হবে বলেও জানানো হয়েছে।
প্রস্পঙ্গত, ৩ মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক। পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ পর্যন্ত। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

