ত্রিমুখী লড়াইয়ে ইজরায়েল! বাড়তে পারে তেলের দাম?

অশান্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া । ইরান, লেবানন, প্যালেস্তাইনের বিরুদ্ধে ইজরায়েলে চলছে ত্রিমুখী লড়াই । আশঙ্কা করা হচ্ছে যুদ্ধের জেরে বাড়বে তেলের দাম!

ইজরায়েলের টার্গেট ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেইনি । গাজা, লেবাননের পর এবার ইরান । ইজরায়েলে মিসাইল হামলা চালায় ইরান । ২০০-রও বেশি মিসাইল হামলা চলে । গত সপ্তাহে হিজবুল্লাহর সর্বোচ্চ নেতার মৃত্যু হয় ইজরায়ালের আক্রমণে । নাসারুল্লাহর বাঙ্কার উড়িয়ে দেয় ইজরায়েল । মনে করা হচ্ছে তারই প্রতিবাদে হামলা চালায় ইরান ।

অন্যদিকে লেবাননে হামলা জারি ইজরায়েলের । বেইরুটে রকেট হামলা চালানো হয় । ইজরায়েলি হামলায় লেবাননে চলছে মৃত্যু মিছিল । শেষ ২৪ ঘণ্টায় অন্তত ৪৬ জনের মৃত্যু । দক্ষিণ লেবাননে মুখোমুখি লড়াই ইজরায়েলি সেনা ও হিজবুল্লার । এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের ফিরে না আসার পরামর্শ দিয়েছে ইজরায়েলি সেনা ।

ইজ়রায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হানার পরে ভারত আশঙ্কা করছে, অর্থনীতি তথা আন্তর্জাতিক বাণিজ্যে তার বড় প্রভাব পড়বে। অশোধিত তেলের দাম কম থাকার সুযোগ নিয়েই দেশের বাজারে পেট্রল-ডিজ়েলের দাম কমানোর রাস্তা খুঁজছিল কেন্দ্র। এখন বিশ্ব বাজারে অশোধিত তেলের দামও বাড়তে শুরু করেছে ।

এই পরিস্থিতিতে বন্ধ হবে সুয়েজ ক্যানাল, হরমুজ প্রণালী? ঘুরপথে পণ্য পরিবহনে বাড়বে খরচ? বাড়তি খরচের প্রভাব পড়বে পকেটে? প্রশ্ন অনেক ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube