চৈত্রেই তাপপ্রবাহের চোখরাঙানি! উষ্ণতায় কাটবে ঈদের দিনও?

‘হট-ডে’ পরিস্থিতি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই । দক্ষিণবঙ্গের ৭ জেলায় শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি। । তবে শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। ওপরের দিকের ৩-৪ জেলায় বৃষ্টির সম্ভাবনা।

অক্ষরেখা রয়েছে আসাম থেকে সিকিম পর্যন্ত, যা উত্তরবঙ্গের ওপর দিয়ে গিয়েছে । আরও একটি অক্ষরেখা কর্ণাটক এলাকা থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত।

দক্ষিণবঙ্গ

তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ দক্ষিণবঙ্গের ৭ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় আগামী ২৪ ঘন্টায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে।

‘হট-ডে’ পরিস্থিতি দক্ষিণবঙ্গে। পশ্চিমবঙ্গের সব জেলাতেই ‘হট-ডে’ পরিস্থিতি। পশ্চিমাঞ্চলের জেলায় গরম অনেকটাই বেশি অনুভূত হবে। তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে, তার থেকেও বেশি হবে ফিল লাইক টেম্পারেচার। আগামীকাল থেকে ৪-৫ দিন একইরকম তাপমাত্রা থাকবে।

উষ্ণতায় কাটবে ঈদের দিন। উইকেন্ডে কলকাতার তাপমাত্রা ছুঁয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমাঞ্চলের জেলায় প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেরিয়ে যেতে পারে। আগামী ৩ দিনে ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গ


শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ উত্তরবঙ্গের ওপরের দিকের ৪ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই ৪ জেলায় মেঘলা আকাশ, সঙ্গে বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে দু-একটি জায়গায় বৃষ্টি হতে পারে। রবিবার এবং সোমবারও হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়।

আপাতত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। আগামী ৪-৫ দিন একইরকম থাকবে তাপমাত্রা।

কলকাতা

সকালে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। সর্বোচ্চ ও সর্বনিম্ন উভয় তাপমাত্রাই স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। সকালের মনোরম পরিবেশ কার্যত উধাও। বেলা বাড়লে ধীরে ধীরে উষ্ণতা আরও বাড়বে। মূলত পরিষ্কার আকাশ। দিনভর গরমের অস্বস্তি। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন স্বাভাবিকের চেয়ে ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকবে বলেই অনুমান আবহাওয়াবিদদের।গরমের অনুভূতি বাড়বে। সপ্তাহান্তে উষ্ণতার ছোঁয়া কলকাতাতেও! স্বাভাবিকের বেশ কিছুটা ওপরে থাকতে পারে পারদ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছবে।আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৭ থেকে ৯২ শতাংশ।

ভিনরাজ্যে

শুক্রবার থেকে রবিবার উড়িষ্যাতে তাপপ্রবাহের সতর্কবার্তা। তাপপ্রবাহের সতর্কবার্তা ওড়িশা, সঙ্গে ছত্রিশগড়, ঝাড়খন্ড এবং দক্ষিণবঙ্গেও। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া গুজরাট রিজিওনে।বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে, সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে কঙ্কন, গোয়া এবং মধ্য মহারাষ্ট্রে। শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং কর্নাটক রাজ্যে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube