তাপমাত্রা কমল দক্ষিণবঙ্গের, উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস

মার্চের শুরুতেই গরমের অস্বস্তিতে নাজেহাল বঙ্গবাসী। বেলা বাড়তেই চড়া রোদ, ঝরছে ঘাম। আবহাওয়ার ভোলবদল! এরই মধ্যে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস জানাল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রা। ঠিক কেমন থাকবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তাহান্তে আবারও পারদ চড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং সহ পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের নীচের জেলাগুলিতে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube