দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, দোসর ঝোড়ো হাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতই বঙ্গে বৃষ্টির দেখা মিলেছে। আগামী আরও কয়েকদিন ভিজবে একাধিক জেলা। রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। এছাড়াও কিছু কিছু জেলায় শিলাবৃষ্টি হতে পারে। কেমন থাকবে আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার কলকাতা সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাবে।

উত্তরবঙ্গের উচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। উত্তরবঙ্গের নীচের টিং জেলা মালদহ, দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube