উধাও শীত! বঙ্গে এবার খেলা দেখাবে বৃষ্টি, ভিজবে একাধিক জেলা

শীতের বিদায় বেলায় রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। চলতি সপ্তাহেই একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাড়বে রাতের তাপমাত্রা। কোন কোন জেলা ভিজবে, কেমন থাকবে আবহাওয়া (WeatherUpdate), কী জানাল আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহেই রাজ্যের আবহাওয়া আমূল পরিবর্তন হবে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে বুধবার থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার পর্যন্ত দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলী, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবার থেকে শনিবার দার্জিলিং, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে শীত বিদায় হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube