সোমবার দিল্লি বিধানসভায় পেশ হল বাজেট। বিজেপির ক্ষমতালাভের পর এটাই প্রথম বাজেট। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঘোষণা করেন, আসন্ন আর্থিক বছরে মহিলা সমৃদ্ধি প্রকল্পে ৫১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে। এরই মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন দিল্লির মহিলাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।
আগেই ঘোষণা করা হয়েছিল যে রাজধানীতে ক্ষমতায় এলে রাজধানীর মহিলাদের প্রতি মাসে ২৫০০ টাকা দেবে বিজেপি । নির্বাচনী প্রচারে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে হারিয়ে দিল্লির ক্ষমতা হাতে নেয় বিজেপি। নির্দিষ্ট সময় শেষ। তবে এখনও টাকা ঢোকেনি বলে অভিযোগ তুলে জায়গায় জায়গায় বিক্ষোভ করছেন আপ কর্মীরা, সমর্থকরা। এই পরিস্থিতিতে সোমবার দিল্লির নয়া মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা দিল্লি বিধানসভায় বাজেট পেশ করেন। বাজেটে মহিলা সমৃদ্ধি প্রকল্পের জন্য ৫১০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন তিনি।
মুখ্যমন্ত্রী ঘোষণা করেন আসন্ন আর্থিক বছরে দিল্লি সরকারের বাজেট ১ লক্ষ কোটি টাকা, যা আপের গতবারের বাজেটের থেকে দ্বিগুণ বেশি।এরপরেই এক সাংবাদিক সম্মেলনে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা দিল্লির মহিলাদের সাথে প্ররোচনার অভিযোগ তোলেন।
২৭ বছর পরে আপকে পর্যুদস্ত করে রাজধানীর ক্ষমতায় এসেছে বিজেপি, কিন্তু তারপরেও রাজনীতির ময়দানে জমি ছাড়তে নারাজ কেজরির দল । মহিলা ভাতা নিয়ে তারা আপাতত দিল্লির রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে চায়, এরকমই মনে করছে রাজনৈতিক মহল।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

