শীত কার্যত উধাও তবে পিছু ছাড়ছে না কুয়াশা । কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি। আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলায় মূলত পরিষ্কার আকাশ।
দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। শুক্রবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা। ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। শহরে শীতের বিদায়পর্ব আসন্ন।
অপরদিকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা ।
সিস্টেম
আসামে রয়েছে ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। এছাড়াও জেট স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। রাজস্থানে রয়েছে ঘূর্ণাবর্ত।
দক্ষিণবঙ্গ
বৃহস্পতিবার পর্যন্ত স্বাভাবিকের ওপরেই থাকবে তাপমাত্রা । শুক্রবার থেকে সামান্য নামবে পারদ । কলকাতা সহ সংলগ্ন এলাকায় শীতের আমেজ খুব একটা ফিরবে না। তবে পশ্চিমের জেলায় সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ বজায় থাকবে।
সকালে আংশিক মেঘলা আকাশ ও পরে মূলত পরিষ্কার আকাশ। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। কুয়াশার পরিমাণ বাড়তে পারে। বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা, বেলায় মূলত পরিষ্কার আকাশ।
আজ বুধবার সকালের দিকে কুয়াশার পরিমাণ বাড়তে পারে। ঘন কুয়াশার দাপট থাকতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলায়।
বৃহস্পতিবারও হালকা কুয়াশার সম্ভাবনা। শুধুমাত্র উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা থাকতে পারে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গ
আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি, সঙ্গে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা। আগামীকাল থেকে পরিষ্কার আকাশ থাকবে।
উত্তরবঙ্গের ৪ জেলায় আজ হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। বাকি জেলাগুলিতে হালকা কুয়াশার সম্ভাবনা।আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। শুক্রবার থেকে নিম্নমুখী হবে তাপমাত্রা। উইকেন্ডে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।
কলকাতা
সকালে কুয়াশা ও আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। আজ ও আগামীকাল কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। সকালের দিকে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ঘন কুয়াশা হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী দু’দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। শুক্রবার থেকে ফের নামবে পারদ। তাপমাত্রা সামান্য নামলেও শহরে শীতের আমেজ সেভাবে নাও ফিরতে পারে। শীতের আমেজ কার্যত উধাও কলকাতায়। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ৯৩ শতাংশ।
ভিনরাজ্যে
ঘন কুয়াশার সতর্কতা থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং বিহারে। হিমাচল প্রদেশে শৈত্যপ্রবাহের সর্তকতা।বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়ে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা অরুণাচল প্রদেশে। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

