মাঘ মাসেও তেমন দাপট দেখাতে পারছে না শীত । তবে রাজ্যজুড়ে খেল দেখাচ্ছে কুয়াশা । উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা । দক্ষিণবঙ্গের বারো জেলায় সকাল থেকেই দেখা যায় কুয়াশার ঘনঘটা । কুয়াশার জেরে দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে। সড়ক পরিবহন ব্যাহত ও বিমান চলাচলে প্রভাব পড়তে দেখা যায় । তবে বেলার দিকে পরিষ্কার হতে থাকে আকাশ। এরই মধ্যে হাওয়া অফিদ জানিয়েছে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই।
পাশাপাশি জানা যায়, সর্বনিম্ন তাপমাত্রা আরও একটু বাড়তে পারে । শনিবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। ফের ২৬ শে জানুয়ারি থেকে উত্তুরে হাওয়া বইবে । তাপমাত্রা ফের কমবে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ।
কলকাতায় সকালে দেখা যায় কুয়াশার ঘনঘটা । আজ মাঝারি কুয়াশা । বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সম্ভাবনাও এড়ানো যাচ্ছে না । দৃশ্যমানতা কমতে পারে শহরে। বেলা বাড়লে পরিষ্কার আকাশের দেখা মিলবে জানা যায় ।
অপরদিকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুটোই স্বাভাবিকের ওপরে রয়েছে । আরো একটু বাড়লো দিন ও রাতের তাপমাত্রা । আগামী ২৪ ঘন্টায় আরো একটু চড়তে পারে পারদ। আগামী দু’দিনে তাপমাত্রা স্বাভাবিকের উপরই থাকবে। রবিবার থেকে আবার তাপমাত্রার নিম্নমুখী পারদ। আগামী পাঁচ দিনে বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৯ থেকে ৮৮ শতাংশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

