বড়সড় সিদ্ধান্ত! করোনা মোকাবিলায় কমানো হল সাংসদদের বেতন

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে ১৪ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে চলবে লকডাউন। আর এই লকডাউনের জেরে টালমাটাল দেশের আর্থিক অবস্থা। কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব তার কুল-কিনারা খুঁজে পাচ্ছেনা দেশের প্রশাসন। এমাতাবস্থায় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ দেশের সমস্ত সাংসদদের বেতন থেকে ৩০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। এবিষয়ে সোমবার সংসদে একটি অর্ডিন্যান্স পাশ করা হয়েছে। 

মারণ ভাইরাস করোনার জেরে আর্থিক ক্ষতির মুখে পড়েছে গোটা বিশ্ব। ভারতের চিত্রটাও তার থেকে কোন অংশে আলাদা নয়। আর সেই পরিস্থিতি যাতে আরও খারাপেক দিকে না যায়, তাই আগে থেকেই নানান ভাবে চোষ্টা চালাচ্ছে এদেশের সরকার। তাই এবার বেতনে কোপ পড়ল সাংসদদের। একইসাথে রাজ্যপালদেরও বেতন কামানো হচ্ছে বলে জানা গিয়েছে। 

তবে জানা গিয়েছে, এই বেতন কমানোর বিষয়টিতে সকলেই মত দিয়েছে। অর্থাৎ প্রত্যেকের ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখানেই শেষ নয়, দেশের এই কঠিন পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী ২ বছরের জন্য সাংসদ তহবিলের টাকা দেওয়ার স্কিমও বন্ধ রাখা হয়েছে। এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, করোনা মোকাবিলার ফান্ডে সাংসদ তহবিল থেকে প্রায় ৭৯০০ কোটি টাকা যাবে। 

প্রতিটি সাংসদ তাঁদের নিজেদের ইচ্ছায় বেতন কম করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী মাস থেকে এই সিদ্ধান্ত কর্যকর হবে বলে জানা গিয়েছে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube