নিউজটাইম ওয়েবডেস্ক : মুম্বাইয়ের একটি সরকারি হাসপাতালে একই সাথে ২৬ জন স্বাস্থ্যকর্মী ও ৩ জন চিকিৎসক করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন। তাঁদের পরীক্ষার ফলাফল জানার পরেই এই হাসপাতাল বন্ধ করা হয়েছে, কোয়ারেন্টাইন জোন হিসেবে।
একই হাসপাতালে ২৬ জন স্বাস্থ্য কর্মী এবং ৩ জন চিকিৎসক নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর, বিএমসি সিদ্ধান্ত নেয় এই হাসপাতালকে কোয়ারেন্টাইন করা হবে। এই বেসরকারি হাসপাতাল বর্তমানে অন্য রেগীদের জন্য বন্ধ করা হয়েছে। আক্রান্তদের এখানেই আইসোলেশনে রাখা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক থেকে বলা হয় মুম্বাই সেন্ট্রাল হাসপাতালে ইতিমধ্যেই থাকা কোনো রোগীকে এখন ছাড়া হবে না। এই সমস্ত রোগীকে বিধিমত দু বার সোয়াব টেস্ট করা হবে যাতে তাদের মধ্যে কারুর শরীরে সংক্রমণ থাকলে তা নিশ্চিত করা যায়। স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে অ্যডিশনাল মিউনিসিপ্যাল কমিশনার সুরেশ কাকানির নেতৃত্বে একটি দল গঠন করা হয়েছে যারা এই হাসপাতালের মধ্যে সংক্রমণ ঠিক কিভাবে হল তা খতিয়ে দেখবে। এখনও পর্যন্ত এই হাসপাতালের ২৭০ জন স্বাস্থ্য কর্মী ও কিছু রোগীর লালারস সোয়াব টেস্টের জন্য পাঠানো হয়েছে। এই হাসপাতালের যে সমস্ত নার্সের সোয়াব টেস্টে করোনা পজিটিভ এসেছে তাঁদের সকলকে ভিলে পার্লের আবাসন থেকে হাসপাতালে স্থানান্তররিত করা হয়েছে। তবে এই হাসপাতালের ক্যাফেটেরিয়া এখনও স্বাভাবিক ভাবেই চলছে। এই বেসরকারি হাসপাতালে এখনও পর্যন্ত ৩০ জন করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন, এবং চিকিৎসকরা আশঙ্কা করছেন এই সংখ্যা আরও বাড়বে। যদিও এখনও হাপাতাল কর্তৃপক্ষ এই বিপুল সংখ্যক সংক্রণের বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে মার্চ ২৭ তারিখে এক হৃদরোগে আক্রান্ত রোগীর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে, এই রোগীই সংক্রমণের উৎস বলে মনে করছেন চিকিৎসকরা। সুত্রের খবর এই রোগীর পরীক্ষার পরই একেরপর এক স্বাস্থ্যকর্মীর শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। এই হাসপাতালের তিনজন আক্রান্ত চিকিৎসকের মধ্যে দুজন মুম্বাইয়ের দুটি ভিন্ন বেসরকারি হাসপাতালে আপাতত চিকিৎসাধীন আছেন। সংক্রামিত বেসরকারি হাসপাতালের কর্মচারিরা জানান, হাসপাতাল কর্তৃপক্ষ সংক্রামিত নার্সের সহকর্মী এবং তাঁর সংস্পর্শে আসা কাউকেই আইসোলেশনে থাকেনি, এবং এই বিপুল সংক্রমণের মূল কারণ এটিই। তাঁরা জানান, হাসপাতাল কর্তৃপক্ষের আরও বেশি সাবধান হওয়া উচিত ছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ স্বীকার করেনি। সোমাবার ১১৩ টি নতুন সংক্রমণের খবর পাওয়া যায়, এরপর মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৭৪৮। এই ১১৩ জনের মধ্যে ৮১ জন মুম্বাই শহরের, ১৮ জন পুনার, ৪ জন অওরঙ্গাবাদ, ৩ জন আহমেদনগর ও আরও কিছু অন্যান্য শহরের। আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্র এখনও সর্বোচ্চ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

