আরজি করের চিকিৎসক ধর্ষণ-খুনে (RG Kar Case) দোষী সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের (Calcutta High Court) মামলায় ধাক্কা রাজ্যের। সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে মামলা করার অধিকার রাজ্যের এক্তিয়ারের মধ্যেই নেই, স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এই মর্মে সিবিআইয়ের মামলা গ্রহণ করলেন বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ।
হাইকোর্টে রাজ্যের আবেদনে বলা হয়, সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ডের রায় যথার্থ নয়। সঞ্জয় রায়কে ফাঁসির সাজা দেওয়া হোক। রাজ্যের আবেদনে বিরোধিতা করে সিবিআই রাজ্যের আইনি অধিকার নিয়ে প্রশ্ন তোলে তদন্তকারী সংস্থা। গত এক সপ্তাহ আগে এই মামলার শুনানি শেষে রায় ঘোষণা স্থগিত ছিল। শুক্রবার সেই মামলার রায় দিল ডিভিশন বেঞ্চ। তিনি জানান, সঞ্জয়ের ফাঁসি চেয়ে মামলা করার অধিকার রাজ্যের নেই।
অভয়ার ধর্ষণ খুনে (Abhaya Case) সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়ে অসন্তোষ প্রকাশ করে দোষীর ফাঁসি চেয়ে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন। তার ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা করে রাজ্য। এরপরই একই দাবিতে আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। উল্লেখ্য, নিম্ন আদালতের রায়ের পর সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তোলে নির্যাতিতার পরিবার থেকে শুরু করে চিকিৎসক মহল এবং রাজনৈতিক মহলের অধিকাংশ। হাইকোর্ট সিবিআইয়ের মামলা গ্রহণ করবে। শীঘ্রই শুনানির সম্ভাবনা রয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

