নিউজটাইম ওয়েবডেস্ক : বিশ্বজুড়ে করোনার দাপট থেকে কি রক্ষা পেয়েছে কোনও দেশ? এমন কোনও অঞ্চল কি এখনও সংক্রমণ থেকে মুক্ত রয়েছে? উত্তরটা হল, হ্যাঁ।
এখনও পর্যন্ত Covid-19 হামলার খবর মেলেনি প্রশান্ত মহাসাগরের কয়েকটি দ্বীপরাষ্ট্র থেকে। প্রান্তিক অবস্থান এবং ভ্রমণজনিত নিষেধাজ্ঞার সুবিধা থাকায় মহামারীর হাত এখনও পৌঁছয়নি সলোমন আইল্যান্ডস, ভানুয়াটু, কিরিবাটি, মাইক্রোনেশিয়া, টোঙ্গা এবং পালাউ, টুভালু ও নাউরু-এর মতো মার্শাল দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত ছোট দ্বীপগুলিতে।
আশ্চর্যের বিষয়, এখনও পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ নিয়ে কোনও খবর মেলেনি উত্তর কোরিয়া, ইয়েমেন, তুর্কমেনিস্তান ও তাজিকিস্তানের মতো এশীয় দেশগুলি থেকে। যদিও সংক্রমণ রুখতে সেখানে যথাযথ বিধিনিষেদ পালন ও চিকিৎসা পরিকাঠামো ঢেলে সাজানো হয়েছে।
ভারতে Covid-19 আক্রান্ত হয়েছেন এখনও পর্যন্ত ৪,০০০ হাজােরর বেশি নাগরিক। মারা গিয়েছেন শতাধিক। করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন জারি করেছে সরকার।
বিভিন্ন স্বাস্থ্যবিধি, পুরবিধি ও পরিবেশবিধি মেনে চলার নির্দেশও জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে করোনার বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ে শামিল হতে শপথ নিয়েছেন দেশবাসী। বারাণসীর দশাশ্বমেধ ঘাটে গঙ্গারতি করার সময় মাস্কে মুখ ঢেকেছেন পুরোহিতও।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

