উপড়ে ফেলা হয়েছে চোখ, রাম রাজ্যে তরুণীকে ধর্ষণ-খুনের অভিযোগ, গ্রেফতার ৩

রাম লালার জন্মভুমিতেই ধর্ষণ ও খুন তরুণী। বৃহস্পতিবার থেকেই নিখোঁজ ছিলেন নির্যাতিতা। শনিবার নয়ানজুলি থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। নৃশংসতার ছবি স্পষ্ট। মৃতার সারা দেহে আঘাতের চিহ্ন, উপড়ে ফেলা হয়েছে চোখ। এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

পরিবারের তরফে জানানো হয়, অযোধ্যার মিল্কিপুরের বাসিন্দা ছিলেন বছর ২২-এর ওই তরুণী। বৃহস্পতিবার সন্ধ্যায় ভাগবত পাঠ শুনতে গিয়েছিলেন। রাত ১১ টা পর্যন্ত বাড়ি না ফিরলে পরিবারের লোকজন তাঁকে খুঁজতে বেরোয়। যদিও তাঁর কোনও খোঁজ মেলেনি। শনিবার গ্রামের অদূরে নয়ানজুলি থেকে হাত-পা বাঁধা অবস্থায় তরুণীর বিবস্ত্র দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে ধর্ষণ এবং খুন করা হয়েছে।

অযোধ্যার এই নৃশংস ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যোগী সরকারকে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। উত্তপ্ত রাজ্য-রাজনীতি। ফৈজাবাদের সপা সাংসদ অবধেশ প্রসাদ সাংবাদিক বৈঠকে তরুণীর মৃত্যুর বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি এও দাবি করেছেন যে, বিচার না পেলে সাংসদ পদ ছেড়ে দেবেন। সামনেই মিল্কিপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। রবিবার নির্বাচনী প্রচারে গিয়ে অবধেশ প্রসাদকে পাল্টা নিশানায় এনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর কান্নাকে ‘নাটক’ বলেও কটাক্ষ করেন। রবিবার রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube