বাজেটে কোন কোন জিনিসের দাম কমল, জেনে নিন একনজরে

তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Budget 2025) পেশ হল শনিবার। অষ্টমবার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বাজেট ঘিরে প্রত্যাশা ছিল অনেক। মধ্যবিত্তদের ঝুলিতে কি স্বস্তি আনতে পারবে এই বাজেট, এনিয়ে প্রশ্ন ছিলই । কেন্দ্রীয় বাজেটে একাধিক বিষয়ে নজর দেওয়া হয়েছে। একাধিক জীবনদায়ী ওষুধের শুল্ক মকুব থেকে শুরু করে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও দাম কমছে বহু পণ্যের।

২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে কোন কোন জিনিসের দাম কমল, দেখে নিন একনজরে।

মোবাইল ফোন, LCD, LED টিভি , বৈদ্যুতিন গাড়ি, বরফজাত মাছ, মেডিক্যাল সরঞ্জাম, সার্ভিক্যাল সরঞ্জাম, মোবাইল ও গাড়ির ব্যাটারি, চামড়ার জিনিস, জাহাজ নির্মাণের সামগ্রী, দেশে তৈরি কাপড়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube