সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় বাতিল বহু ট্রেন। একদিকে চলছে কলকাতা বইমেলা অন্যদিকে রয়েছে সরস্বতী পুজো। এরমধ্যে ট্রেন বাতিলের জেরে সমস্যায় পড়তে পারেন বহু যাত্রী। কবে কোন ট্রেন বাতিল (Local Train cancelled) থাকবে?
পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শনিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত মোট ১০৮ টি ট্রেন বাতিল করা হয়েছে। কাঁকুড়গাছি ও বালিগঞ্জে ইন্টারলকিংয়ের কাজের জন্য শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) ৫৯ টি ট্রেন এবং রবিবার (২ ফেব্রুয়ারি) ৪৯ টি ট্রেন বাতিল থাকবে। এছাড়াও বেশ কিছু ট্রেনের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে।
শনিবার আপ ও ডাউন লাইনে শিয়ালদহ-বারুইপুর জংশন, শিয়ালদহ-সোনারপুর জংশন, মধ্যমগ্রাম-মাঝেরহাট লোকাল বাতিল থাকবে। এছাড়া আপ লাইনে শিয়ালদহ-বিবাদী বাগ, বিবাদী বাগ-বারুইপুর জংশন, ক্যানিং-বারাসত, চম্পাহাটি-মাঝেরহাট, বজবজ-নৈহাটি এবং ডাউন লাইনে মাঝেরহাট-ঘুটিয়ারী শরীফ, মধ্যমগ্রাম-মাঝেরহাট, শিয়ালদহ-বারাসত, শিয়ালদহ-নৈহাটি লোকাল বাতিল থাকবে।
রবিবার আপ ও ডাউন লাইনে শিয়ালদহ-বারুইপুর জংশন, শিয়ালদহ-সোনারপুর জংশন, শিয়ালদহ-বিবাদী বাগ, মধ্যমগ্রাম-মাঝেরহাট, এবং আপ লাইনে বিবাদী বাগ-বারুইপুর জংশন, ক্যানিং-বারাসাত, চম্পাহাটি-মাঝেরহাট। ডাউন লাইনে মাঝেরহাট-ঘুটিয়ারী শরীফ, শিয়ালদহ-বারাসাত লোকাল বাতিল করা হয়েছে।
কলকাতা আন্তর্জাতিক বইমেলা ও সরস্বতী পুজোর জন্য ট্রেনের যাত্রীদের ভিড় বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। অন্যান্য দিনে সপ্তাহান্তে ৩৩০ টি ট্রেন চলে। এরমধ্যে ১০৮ টি ট্রেন বাতিল হওয়ায় ভোগান্তির মুখে পড়তে পারেন যাত্রীরা। তবে যাত্রীদের সুবিধার্থে কিছু বিশেষ পরিষেবা চালু করেছে রেল কর্তৃপক্ষ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

