সইফ আলি খানের উপর হামলার ঘটনায় গ্রেফতার! উঠে এল বঙ্গ-যোগ!

অভিনেতা সইফ আলি খানের উপর হামলার ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। মুম্বইয়ের থানের পশ্চিম এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ ওরফে বিজয় দাস। হামলার পর থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে। জানা যায় একাধিকবার বদল করেছিল নাম ও আস্তানা ।

অভিনেতা সইফ আলি খানের উপর ছুরি নিয়ে হামলার ঘটনার চারদিনের মাথায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। মূল অভিযুক্তের নাম মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ, তাঁর বয়স ৩০ বছর । ধৃতের বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়াতে । কয়েকদিন আগে মুম্বইয়ে এসে ঘাটি গাড়ে অভিযুক্ত ।

বিশেষসূত্রে খবর পেয়ে মূল অভিযুক্তকে ধরতে ডিসিপি জোন-৬ নবনাথ ধাভালের নেতৃত্বে একটি দল এবং কাসারভাদাবলী পুলিশ যৌথ অভিযান চালায়। রবিবার ভোরে থানের হিরানন্দানি এস্টেটে টিসিএস কল সেন্টারের পিছনে মেট্রো নির্মাণস্থলের কাছ থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয় ।

এই প্রসঙ্গে, ডিসিপি জোন ৯, দীক্ষিত গেদাম সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, শেহজাদ বাংলাদেশি বংশোদ্ভূত । বেআইনিভাবে ভারতে আসে সে । বর্তমানে “বিজয় দাস” নাম ব্যবহার করছিল । ৫-৬ মাস আগে সে মুম্বইতে এসেছিল বলেও জানান তিনি । কয়েকদিন মুম্বই এবং তার পাশ্ববর্তী ঘাঁটি গেড়ে বসেছিল সে। বিজয় দাস হাউসকিপিং এজেন্সিতে কাজ করত বলেও তদমতে উঠে আসে।

প্রসঙ্গত, গত বুধবার ১৬ জানুয়ারি গভীর রাতে প্রায় ২টো নাগাদ বান্দ্রায় ১২ তলার অ্যাপার্টমেন্টের অভিনেতা সইফ আলি খানের উপর হামলার ঘটনা ঘটে। পুলিশি জেরায় ধৃত স্বীকার করেছে, ডাকাতির উদ্দেশ্যে সইফের ফ্ল্যাটে প্রবেশ করেছিল সে । রবিবার ধৃতকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বান্দ্রা হলিডে কোর্ট ।

এর আগে বান্দ্রায় অ্যাপার্টমেন্টের ছ-তলার সিঁড়ির সিসিটিভিতে হামলাকারীর ফুটেজ দেখে তদন্তে নামে মুম্বই পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ এবং ক্রাইম ইন্টেলিজেন্স । জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে এক সন্দেহভাজনকে আটক করে । তাকে জিজ্ঞাসাবাদের ৫ ঘণ্টা পর মামলার সঙ্গে কোন যোগ না থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে, হামলায় জখম বলিউড নায়ক সইফ আলি খান বর্তমানে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। অভিনেতা এখন বেশ ভালো আছেন বলে জানা গেছে। আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube