বইমেলার জন্য ইস্ট ওয়েস্ট শাখায় চলবে অতিরিক্ত মেট্রো, রবিবারও মিলবে বিশেষ পরিষেবা

প্রতীক্ষার শেষ! আজ (মঙ্গলবার) থেকেই শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। ভিড় জমবে বইপ্রেমীদের।  এই বইমেলা উপলক্ষ্যে ইস্ট ওয়েস্ট মেট্রো  লাইনে অতিরিক্ত মেট্রো (Kolkata Metro) চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এমনকি রবিবারও যাত্রীদের সুবিধার্থে বিশেষ পরিষেবা দেওয়া হবে। জেনে নিন মেট্রোর সময় সুচি।

২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কলকাতা বইমেলা। এই  সময়কালে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ লাইনে অতিরিক্ত মেট্রো চালানো  হবে। সাধারণ দিনে গ্রিন লাইনে ১০৬ টি মেট্রো চলে। তবে বইমেলার (International Kolkata Book Fair) জন্য আরও ১৬ টি অতিরিক্ত মেট্রো চালানো হবে। অর্থাৎ আপ-ডাউনে ১২২ টি মেট্রো চলাচল করবে। বইমেলার জন্য দুপুর ২ টো ৫ মিনিট থেকে রাত ৯ টা ১৫ মিনিট পর্যন্ত ১২ মিনিট ব্যবধানে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। যদিও দিনের প্রথম ও শেষ মেট্রোর সময় পরিবর্তন হয়নি। শিয়ালদহ (Sealdah) থেকে  সেক্টর ফাইভের দিকে প্রথম ও শেষ মেট্রো চলবে যথাক্রমে সকাল ৬ টা ৫৫ মিনিটে এবং রাত ৯ টা ৩৫ মিনিটে। অন্যদিকে সেক্টর ফাইভ (Sector V Metro) থেকে শিয়ালদহ যাওয়ার প্রথম ও শেষ মেট্রো চলবে যথাক্রমে সকাল ৭ টা ৫৫ মিনিটে এবং রাত ৯ টা ৪০ মিনিটে।

বইপ্রেমীদের সুবিধার্থে রবিবারেও বিশেষ পরিষেবা মিলবে ইস্ট ওয়েস্ট লাইনে। আগামী ২ ও ৯ ফেব্রুয়ারি আপ ও ডাউন লাইনে ৭৪ টি মেট্রো চলবে। দুপুর২ টো ৫ মিনিট থেকে রাত ৯ টা ১৫ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে পরিষেবা পাবেন যাত্রীরা। 

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube