হামলার শিকার সইফ আলি খান, আটক অভিনেতার বাড়ির ৩ পরিচারক

মধ্যরাতে নিজের বাড়িতেই দুষ্কৃতী হামলার শিকার অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan stabbed)। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। অস্ত্রোপচারও করা হয়েছে। বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে।‌ পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এখন কেমন আছেন সইফ?

বুধবার গভীর রাতে সইফ আলি খানের (Saif Ali Khan) বাড়িতে মুম্বইয়ের বাড়িতে এক চোর ঢুকে পড়ে। তার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন অভিনেতা। সেই সময়েই অভিনেতার উপর ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে অভিযুক্ত। সইফের ঘাড়ে, হাতে আঘাত পেয়েছেন অভিনেতা। এমনকি তাঁর পিঠে ঘাতক অস্ত্রের কিছু অংশ আটকে যায় বলেও জানা গিয়েছে। তড়িঘড়ি আহত অবস্থায় সইফ আলি খানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে অভিনেতা।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, সইফ আলি খানের শরীরে ছটি আঘাতের চিহ্ন রয়েছে। যার মধ্যে দুটি গভীর ক্ষত। আপাতত বিপদমুক্ত থাকলেও অভিনেতাকে ICU-তে পর্যবেক্ষণে রাখা হবে বলেই খবর। বান্দ্রা থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। কে বা কারা ঘটনার সঙ্গে যুক্ত তা জানতে তদন্ত চলছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই ফরেন্সিক টিম পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। প্রাথমিক অনুমান চুরির উদ্দেশেই সইফের বাড়িতে ঢুকেছিল অভিযুক্ত। তবে নেপথ্য অন্য কোনও পরিকল্পনা ছিল না কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সন্দেহভাজন তিনজনকে আটক করেছে। এই তিনজনই অভিনেতার বাড়িতে কাজ করেন বলে খবর। তাঁদের জিজ্ঞাসাবাদ করা্ হচ্ছে। 

এই ঘটনায় স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ সইফের অনুরাগীদের মধ্যে। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। পাশাপাশি একজন অভিনেতার বাড়ির নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে কীভাবে ভিতরে প্রবেশ করতে পারল সেই প্রশ্নও উঠছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। এই ঘটনায় কার্যত স্তভিত গোটা বলিউড। অভিনেতার পরিবারের তরফে জানানো হয়েছে, করিনা কাপুর (Kareena Kapoor), তাঁদের দুই সন্তান সহ অন্যান্যরা সুরক্ষিত রয়েছে। পাশাপাশি, এই ঘটনা সংক্রান্ত কোনও ভুল খবর ছড়িয়ে যেন বিভ্রান্তি সৃষ্টি না করা হয় সেই অনুরোধ করা হয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube