প্রথমবার অস্কারের মঞ্চে জায়গা পেল কোনও বাংলা ছবি। ‘সেরা ছবি’ বিভাগে মনোনয়ন পেল ‘পুতুল’ (Putul)। এই ছবির গান ‘ইতি মা’ অস্কারে মনোনীত হলেও পরবর্তীকালে ছিটকে যায়। তবে আরও একবার এল খুশির মুহূর্ত। মঙ্গলবার এই সুখবর ভাগ করে নিলেন ছবির পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়।
পরিচালক হিসেবে প্রথম ছবিতেই বাজিমাত করেছেন ইন্দিরা ধর মুখোপাধ্যায়। প্রথম বাংলা ছবি হিসেবে অস্কারে মনোনয়ন পেল ‘পুতুল’। ৩২৩ টি ছবি যোগ্যতার তালিকায় রাখা হয়েছিল তবে ‘বেস্ট পিকচার’ অর্থাৎ সেরা ছবি বিভাগে জায়গা পেয়েছে মাত্র ২০৭ টি ছবি। যার মধ্যে একটি বাংলার ‘পুতুল’। নিজের সোশ্যাল মিডিয়ায় পরিচালক জানিয়েছেন, ‘৯৭ তম অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডসে (97th Academic Awards) ‘বেস্ট পিকচার’ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ‘পুতুল’। মনোনয়নের সম্পূর্ণ তালিকা অ্যাকাডেমি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আমরা অ্যাকাডেমি কমিটি এবং জুরি মেম্বারদের কাছে কৃতজ্ঞ আমাদের কাজ পছন্দ করার জন্য।’
কয়েকদিন আগেই ‘পুতুল’ ছবির জনপ্রিয় গান ইমন চক্রবর্তীর গাওয়া ‘ইতি মা’ অস্কারে (Oscar Nomination) ঠাঁই পেয়েছিল। যদিও শেষ মুহূর্তে এটি প্রতিযোগিতা থেকে বেরিয়ে যায়। ফের একবার অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়ে নতুন করে আশা জাগাল ‘পুতুল’। বাংলার জন্য কি অস্কার এনে দিতে পারবে ‘পুতুল’? এখন নজর থাকবে সেদিকেই।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

