নিউজটাইম ওয়েবডেস্ক : প্রায় দেড় লক্ষ তথ্য প্রযুক্তি কর্মচারী চাকরি হারাবে। বলছে পরিসংখ্যান। সমগ্র বিশ্বে করোনা মোকাবিলায় বন্ধ সমস্ত ব্যবসা বাণিজ্য। থমকে গেছে জন জীবন, থমকে গেছে আমদানি রপ্তানি এমনকি সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের কাজও। ফলে বিশ্ব জুড়ে চুড়ান্ত ক্ষতি হচ্ছে বিশ্ব বাণিজ্যের।
এই বাণিজ্য স্থগিতেরই প্রভাব বিশ্ব তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সবথেকে বেশি প্রভাব ফেলবে বলে জানাচ্ছেন বিভিন্ন সংস্থার হিউম্যান রিসোর্স বিভাগীয় বিশেষজ্ঞরা। এই ছাঁটাইয়ের প্রক্রিয়া হবে বিশেষত ছোটো সংস্থা গুলিতে। ভারতে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে নিযুক্ত মোট কর্মী সংখ্যা প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ, তার মধ্যে ছোটো সংস্থায় নিযুক্ত ১২ থেকে ১৩ লক্ষ। একেবারে প্রথাম সারির আইটি ফার্ম গুলিতে প্রত্যেকটিতে ১০ লক্ষ করে কর্মী সংখ্যা। করোনার প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কর্ম ক্ষেত্রে আশঙ্কা। আর এই পরিস্থিতির সবথেকে বড় শিকার হচ্ছেন এই লক্ষ লক্ষ কর্মী। গোটা বিশ্বে ট্যুরিজম বণিজ্য একেবারে থেমে গেছে, উৎপাদনও একেবারে বন্ধ। করোনার সবথেকে বেশি প্রভাব পড়েছে এই দুই ক্ষেত্রে বণিজ্যে। এমনকি এই দুই বাণিজ্যিক ক্ষেত্র আবার কীভাবে ঘুরে দাঁড়াবে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বিশ্ব জুড়ে পেরায় ৪৫ টিরও বেশি দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। এরমধ্যে কিছু দেশ তার মেয়াদ বাড়িয়ে মে পর্যন্ত করে দিয়েছে। এই মোয়াদ বাড়ানোর প্রভাবও বপড়তে চলেছে বিশশ্ব বাণিজ্যে বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

