CID-র মুখোমুখি অর্জুন সিং, দুর্নীতি মামলায় ভবানী ভবনে BJP নেতা

CID তলবে হাজিরা দিলেন অর্জুন সিং। বৃহস্পতিবার দুপুরে ভবানী ভবনে এসে পৌঁছান বিজেপি নেতা। ভাটপাড়া পুরসভায় ৪ কোটি টাকার টেন্ডার দুর্নীতি মামলার নাম জড়িয়েছে অর্জুনের। সেই দুর্নীতির তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় রাজ্য অধীনস্থ গোয়েন্দা সংস্থা। এর আগে একাধিকবার তলব করা হলেও হাজিরা এড়িয়েছিলেন অর্জুন সিং।

বৃহস্পতিবার অর্জুন সিংকে তলব করে নোটিস পাঠিয়েছিল CID ।জানা যায়, নোটিসে উল্লেখ রয়েছে, এর আগে তলব করা সত্ত্বেও অর্জুন সিং হাজিরা না দেওয়ায় তদন্ত প্রক্রিয়ায় দেরি হচ্ছে। তাই তথ্যপ্রমাণ সহ আজই ভবানীভবনে সিআইডি দফতরে অর্জুন সিংকে হাজিরা দিতে বলা হয়েছে। এমনকি আজ হাজিরা না দিলে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে সিআইডি-র নোটিসে।

এদিন দুপুর ১ টা নাগাদ ভবানী ভবনে আসেন অর্জুন সিং। টেন্ডার দুর্নীতি মামলায় আজকের তলব প্রসঙ্গ বিজেপি নেতা বলেন, ‘আমি নাকি এবার আরও এক দুর্নীতি  করেছি।… চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকা দিয়েই নানা সময় অনেক গরিব মানুষের সাহায্য করা হয়েছে। রাজ্যের সরকার অনেক সময় কর্মীদের বেতন দিতে পারত না, ফান্ডের টাকা দিয়ে তাঁদের বেতন দেওয়া হয়েছে। পৌরসভা এমন একটা জায়গা যেখানে বোর্ড মিটিং ছাড়া এক পয়সা কেউ খরচ করতে পারে না। ‘ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একযোগে আক্রমণ শানান তিনি।

উল্লেখ্য, ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন অর্জুন সিংয়ের বিরুদ্ধে ৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। এই দুর্নীতি মামলায় তদন্ত শুরু করে CID । একাধিকবার তলব এড়িয়ে আজ CID জেরার মুখোমুখি হলেন বিজেপি নেতা। 

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube