বর্ষবরণের রাতে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার বন্ধু

বর্ষবরণের রাতে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের (Beaten to Death) অভিযোগ। চাঞ্চল্য সল্টলেকের মহিষবাথানে। অভিযোগ নিহত যুবকের বন্ধুদের বিরুদ্ধে। তদন্ত শুরু করেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, নিহত যুবক সুব্রত মাঝি (২৬)।গত মঙ্গলবার রাতে তাঁর বন্ধুরাই পার্টি করবে জানিয়ে ফোন করে ডেকে নিয়ে যায়। বন্ধুদের মধ্যেই কোনও কারণে বচসা শুরু হয়। সেই থেকেই সুব্রতকে মারধর করে তাঁর বন্ধুরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়।

বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ সবুজ মিস্ত্রী নামে এক যুবককে গ্রেফতার করে। এখনও দু’জন পলাতক। তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃতকে আজ (বৃহস্পতিবার) বিধাননগর মহকুমা হাসপাতালে পেশ করা হবে। তবে ঠিক কী কারণে যুবককে খুন করা হল, তদন্তের মাধ্যমে জানার চেষ্টা করছে পুলিশ।   

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube