শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি, নেপথ্যে কি বিষ্ণোই গ্যাং?

বলিউড অভিনেতা শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি। মুম্বই পুলিশের কাছে একটি উড়োফোন আসে, সেই ফোনেই বলিউডের ‘বাদশা’কে খুনের হুমকি দেওয়া হয়। তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ। জানা যায়, ছত্তিশগড় থেকে হুমকি ফোন এসেছিল। মুম্বই পুলিশের একটি দল ইতিমধ্যেই ছত্তিশগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই ঘটনার পরই প্রশ্ন উঠছে শাহরুখ খানকে (Shah Rukh Khan) প্রাণনাশের হুমকির নেপথ্যেও কি বিষ্ণোই গ্যাং রয়েছে?

সূত্রে খবর, এদিন সকালে মুম্বই পুলিশের কাছে একটি ফোন আসে যেখানে এক ব্যক্তি ৫০ লক্ষ টাকা দাবি করে, এমনকি শাহরুখ খানকে প্রাণে মেরে ফেলার হুমকিও (SRK Death Threat) দেয়। ফোন নম্বরের সূত্র ধরে মুম্বই পুলিশের একটি দল রায়পুর থেকে ফয়জান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।অভিযুক্তকে মুম্বই নিয়ে আসা হয়েছে। ধৃত ব্যক্তি বিষ্ণোই গ্যাংয়ের সদস্য কি না তাও জানার চেষ্টা চলছে। প্রসঙ্গত, গত অক্টোবর মাসেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল শাহরুখ খানকে। অভিযুক্ত ২ কোটি টাকা দাবি করেছিল ।

উল্লেখ্য, বলিউড অভিনেতা সলমন খানকে (Salman Khan) একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ‘হাম সাথ সাথ হে’ ছবির শুটিংয়ের সময় কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে এই হুমকি আসছে বলেও জানা গিয়েছে পুলিশ সূত্রে।সম্প্রতি আরও একবার খুনের হুমকি পেয়েছেন বলিউডের ‘ভাইজান’। এই ঘটনায়  একজনকে গ্রেফতার করা হয়েছে। এরপরই দু’বার হুমকি ফোন পেলেন শাহরুখ খান। হুমকি ফোনের জেরে দুই অভিনেতার নিরাপত্তা আগেই বাড়ানো হয়েছিল। তবে এই ঘটনায় উদ্বিগ্ন তারকাদের অনুরাগীরা।    

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube