HMPV নিয়ে সতর্ক কেন্দ্র, রাজ্যগুলির জন্য জারি নির্দেশিকা

চিনে সন্ধান পাওয়া HMP ভাইরাস হানা দিয়েছে ভারতেও। করোনার পাঁচ বছর পর ফের এক ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে। পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র। অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। রাজ্যগুলির জন্য জারি করা হয়েছে নির্দেশিকা।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, বর্তমানে দেশজুড়ে শ্বাসকষ্টজনিত যে সমস্যা দেখা গিয়েছে সেই পরিস্থিতির দিকে নজর রাখছে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। চিকিৎসা ব্যবস্থার বিষয়েও পর্যালোচনা করা হচ্ছে। তবে দেশের কোনও অঞ্চলে এখনও শ্বাসকষ্ট জনিত সমস্যার বাড়বাড়ন্ত দেখা যায়নি। এই ধরনের কেস শনাক্ত করতে নজরদারি চলছে। রাজ্যগুলিকে প্রতিরোধকমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসাধারণকে সচেতন করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও রাজ্যগুলিকে ILI-SARI তে নজরদারি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

নতুন বছরের শুরুতেই নয়া উদ্বেগ এনেছে HMPV অর্থাৎ হিউম্যান মেটানিউমো ভাইরাস (Human Metapneumovirus)। ভারতেও এসে পৌঁছেছে এই ভাইরাস।আক্রান্ত হয়েছে শিশুরা। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭। এই অবস্থায় দিন কয়েক আগেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডা ভিডিও বার্তায় জানান, ভারত চিনের পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিস্থিতি নিয়ে পদক্ষেপ করেছে। তারা শীঘ্রই ভাইরাস সংক্রান্ত রিপোর্ট ভারতকে পাঠাবে বলেও জানিয়েছে নাড্ডা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী আরও জানান, ২০০১ সালে প্রথম HMP ভাইরাসকে শনাক্ত করা গিয়েছিল। বহু বছর ধরেই এই ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে। তাই HMPV নিয়ে তিনি দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন নাড্ডা।

প্রসঙ্গত, বেঙ্গালুরুতে প্রথম HMP ভাইরাস সংক্রমণের খবর পাওয়া যায়। আক্রান্ত হয়েছে দুই শিশু। এরপরই কর্ণাটক, গুজরাট, তামিলনাড়ুতেও আক্রান্তের খোঁজ মিলেছে। এমনকি সোমবার কলকাতাতেও এক শিশুর ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। জানা যায়, ওই শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে মুম্বই থেকে কলকাতায় এসেছিলেন। এখনও পর্যন্ত ভাইরাসের কারণে মৃত্যুর খবর নেই।    

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube