হল না শেষ রক্ষা। ৫৫ ঘণ্টার উদ্ধারকার্যের পর ১৫০ ফুট গভীর কুপে আটকে থাকা ৫ বছরের শিশুর নিথর দেওয়া উদ্ধার করা হল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় রাজস্থানের দৌসার নেমে এসেছে শোকের ছায়া।
দৌসায় কালিখাড় গ্রামে থাকত বছর পাঁচের আরিয়ান। প্রতিদিনের মতই বাড়ির কাছেই খেলছিল সে। আচমকাই ঘটে যায় দুর্ঘটনা। ১৫০ ফুট গভীর কূপে পড়ে যায় সে। দ্রুত খবর জানানো হয় প্রশাসনকে। ঘটনার এক ঘণ্টা পরই শুরু হয় উদ্ধার অভিযান। ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্র ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। গভীর গর্তের ভিতরে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। পাশাপাশি সিসিটিভি-র মাধ্যমে শিশুটির উপর নজর রাখা হয়।
জেসিবি মেশিন, ড্রিলিং মেশিন ব্যবহার করা হয়। এমনকি দ্রুত উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করতে কূপের পাশেই সমান্তরাল আরও একটি কূপ খনন করা হয়। দীর্ঘ ৫৫ ঘণ্টা চলে এই অভিযান। বুধবার রাতে দড়ির সাহায্যে আরিয়ানকে অচৈতন্য অবস্থায় উপরে তোলা হয়। তড়িঘড়ি গ্রিন করিডোর করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পাঁচ বছরের আরিয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসেই দৌসার বান্দিকুই এলাকায় দু বছরের এক শিশুকন্যা ৩৫ ফুট গভীর বোরওয়েলে পড়ে জায়। কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রচেষ্টার জেরে ১৮ ঘণ্টা পর তাকে উদ্ধার করা সম্ভব হয়েছিল।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

