পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে!

পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য । এই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডেই ধৃত মনোজ গুপ্তের গ্রেফতারে নাম জড়িয়েছিল সুমনা মল্লিক নামে এক মহিলার। সেই মহিলার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এল পুলিশের হাতে ।

এই প্রসঙ্গে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের দাবি, ওই মহিলার নাম সুমনা মল্লিক নয়, পূর্ণিমা চৌধুরী । কেন মিথ্যে পরিচয় দিলেন মহিলা? আরও এক সন্দেহভাজন তপন ভদ্রের দাবি, মনোজ গুপ্তকে তিনি চিনতেন না।

ট্রাভেল টুরিজমের ব্যবসার আড়ালে পাসপোর্ট জালিয়াতি করতেন বেহালার বাসিন্দা মনোজ গুপ্ত। শনিবার রাতে তাঁকে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকার চাঁদপাড়া থেকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দারা । গাইঘাটার থানার চাঁদপাড়ার যে বাড়ি থেকে মনোজ গুপ্ত গ্রেফতার হয়েছিলেন, সেই বাড়ির মহিলার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। মহিলা জানিয়েছিলেন, তাঁর নাম সুমনা মল্লিক। কিন্তু আদতে তা নয়। স্থানীয় সূত্রে খবর, মহিলার নাম পূর্ণিমা চৌধুরী ।

অন্যদিকে জানা যাচ্ছে, এই মহিলার বাড়িতে একাধিক মানুষজন আসতেন বলে অভিযোগ। কী কারণে তাঁর বাড়িতে মানুষের আনাগোনা ছিল, তা অবশ্য স্পষ্ট নয়। বাংলাদেশ থেকেও লোকজন আসতেন বলে অভিযোগ। স্থানীয় ডুমা গ্রাম পৃঞ্চায়েত সদস্যা মৌসুমি মণ্ডলও একই অভিযোগ করেন।ডুমা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিপদ বিশ্বাসের দাবি, ঘটনার পর থেকে স্থানীয় মানুষেরা আতঙ্কে আছে। পুলিশ প্রশাসন বিষয়টি তদন্ত করুক।

পাশাপাশি, ভাড়াটিয়ার তথ্য না দেওয়ার কারণে বাড়ির মালিককে নোটিশ করা হবে জানালো চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান।চাঁদপাড়া ঢাকুরিয়ার বাড়ি তালা বন্ধ অবস্থায় দেখা যায়। অভিযুক্ত মহিলার প্রতিবেশী জানান, রবিবার দুপুরের পর থেকেই মহিলার বাড়ি তালা দেওয়া।

অপর দিকে, যে ভাইয়ের কথায় মহিলা মনোজ গুপ্তকে তাঁর বাড়িতে আশ্রয় দিয়েছিলেন, সেই ব্যক্তির নাম তপন ভদ্র। তিনি সোনার দোকানের পাশাপাশি গাড়ি চালান। তিনি জানান, মনোজকে তিনি চিনতেন না । গাড়ি চালানোর সুবাদে শ্যামল বৈরাগ্য নামে একজনের সঙ্গে পরিচয় হয়। অভিযোগ, তিনিই মনোজ গুপ্তকে দু’দিন আশ্রয় দেওয়ার কথা বলেন।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মহিলার পরিচয় গোপন নিয়ে যেমন একাধিক প্রশ্ন উঠছে। তেমনই প্রশ্ন উঠছে তপন ভদ্রের ভূমিকা নিয়ে। কেন ১০ দিনের পরিচয়ের কথায় একজন অপরিচিতি ব্যক্তিকে পরিচিত দিদির বাড়িতে আশ্রয় দিতে দিলেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube