নতুন বছরে কি ফিরবে কনকনে শীতের অনুভূতি?

বছরের শেষদিনে ফিরল শীতের আমেজ। তবে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। মঙ্গলবার রাতের তাপমাত্রা সামান্য কমবে। আজ সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। নতুন বছরে কী কনকনে ঠাণ্ডার অনুভূতি মিলবে? কী বলছে আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গল ও বুধে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। বছরের প্রথম দিনে পারদ নামতে পারে ১৫ ডিগ্রির নীচে। আগামী ২৪ ঘন্টায় একাধিক জেলায় হালকা কুয়াশা থাকবে। কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। সপ্তাহান্তে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

কলকাতার (Kolkata Weather) আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। বর্ষবরণের রাতে মনোরম হালকা শীতের পরশ থাকবে। আগামীকাল মনোরম শুষ্ক পরিবেশ থাকবে শহরে।

কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের (North Bengal Weather) সমতলের জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশা দাপট বেশি থাকবে। এছাড়া মাঝারি থেকে ঘন কুয়াশা উত্তরবঙ্গের সব জেলাতে। দৃশ্যমানতা বেশিরভাগ জায়গায় ২০০ মিটারের কম কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে। কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube