পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের মূল পাণ্ডা মনোজ গুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ । মোটা টাকার বিনিময়ে ট্রাভেল এজেন্সি কোম্পানির আড়ালেই চলত বেআইনি কাজ। বেহালার শীলপাড়ার বাসিন্দা মনোজ গুপ্তের শখেরবাজারে ট্রাভেল এজেন্সি ছিল বলেই খবর । এই এজেন্সিতেই কাজ করতেন ধৃত দীপঙ্কর দাস । গাইঘাটার চাঁদপাড়া থেকে মনোজ গুপ্তকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দারা।
ট্রাভেল এজেন্সির আড়ালে জাল পাসপোর্ট তৈরির চক্র । পুলিশের জালে পাসপোর্ট জালিয়াতির মূল পাণ্ডা মনোজ গুপ্ত । শনিবার রাতে তাঁকে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকার চাঁদপাড়া থেকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দারা । পাসপোর্ট কাণ্ডের তদন্তে নেমে কিছুদিন আগে দীপঙ্কর দাসকে গ্রেফতার করেছিল পুলিশ । তাঁকে জেরা করেই মনোজ গুপ্তর নাম সামনে আসে । এই মনোজ গুপ্তর ট্রাভেল এজেন্সিতেই কাজ করত দীপঙ্কর দাস।
পুলিশ সূত্রে খবর, ধৃত মনোজ গুপ্ত বেহালার শীলপাড়ার বাসিন্দা । বেহালার শখের বাজারে একটি ট্রাভেল টুরিজমের ব্যবসা রয়েছে তাঁর । পাশাপাশি মির্চি নামে তার একটি রেস্ট্রোরেন্টও আছে। এই ব্যবসার আড়ালেই মোটা টাকার বিনিময়ে জাল পাসপোর্ট তৈরি করে দিতেন তিনি । তাঁর প্রতিবেশীরা জানান, মনোজ গুপ্ত ব্যবসা করতেন তা তাঁরা জানতেন । কিন্তু জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করতেন, তা তাঁদের কারোরই জানা ছিল না।
অন্যদিকে জানা যায়, গাইঘাটার থানার চাঁদপাড়ার যে বাড়ি থেকে মনোজ গুপ্ত গ্রেফতার হয়েছেন সেই বাড়িতে দু’দিন আগেই এসেছিলেন তিনি । সুমনা মল্লিক নামে এক মহিলার বাড়িতে ছিলেন তিনি । মহিলা জানান, তিনি মনোজ গুপ্তকে চেনেন না। তাঁর এক আত্মীয়র কথায় তিনি মনোজ গুপ্তকে থাকতে দিয়েছিলেন।
বাংলায় অনুপ্রবেশ নিয়ে প্রশাসনের ঘুম উড়েছে। পাসপোর্ট জালিয়াতিতে ধৃতদের জেরা করে তদন্ত এগোচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

