
ঐতিহ্যের প্রত্যাবর্তন। দীর্ঘ ৪ বছরের তিক্ততা কাটিয়ে নতুন শুরু শান্তিনিকেতনের পৌষ মেলার। ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়ার পর এই প্রথম প্রশাসন ও বিশ্বভারতী যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। পূর্বপল্লীর মাঠে বসেছে চিরপরিচিত সেই পৌষমেলা। সোমবার ছাতিম তলায় উপাসনার মাধ্যমে শুরু হল পৌষ উৎসব। পর্যটকের ঢল শান্তিনিকেতনে।
২০১৯ সালের পর ২০২৪ এর এই মেলা অন্য মাত্রা বহন করবে বলে জানান বিশ্বভারতী কর্তৃপক্ষ। প্রশাসন ও বিশ্বভারতী কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পূর্বপল্লীর মাঠে শুরু হল শান্তিনিকেতনের পৌষ মেলা। সোমবার সকালে বৈতালিকের মাধ্যমে শুরু হয় মেলা। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিনয় কুমার সোরেন, কাজল শেখ সহ বিশিষ্ট ব্যক্তিরা। ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। চিরাচরিত ঐতিহ্য ফিরিয়ে আনতে পারায় খুশি বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় সোরেন।
চার বছর পর পৌষ উৎসব হওয়ায় খুশি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তাঁদের দাবি, চার বছর পর হলেও পুরোনো ঐতিহ্য আবারও স্বমহিমায় ফিরে এল বোলপুর। পৌষ মেলাকে কেন্দ্র করে পর্যটকের ঢল নামে শান্তিনিকেতনে। দূরদূরান্ত থেকে মানুষ আসেন বোলপুরে। রবিবার থেকেই ভিড় বাড়ছে শান্তিনিকেতনে। মেলার শান্তিশৃঙ্খলা বজার রাখতে তৈরি জেলা পুলিশও।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

