পুরুলিয়ার জঙ্গলে বাঘের আতঙ্ক!

ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় বাঘের আতঙ্ক। শনিবার রাতে বেলপাহাড়ি থেকে পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে ঢুকে পড়ে একটি বাঘ। বনদফতর সূত্রে খবর, গত ১৫ ডিসেম্বর সিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে বেরিয়ে আসে ওই বাঘ। সিমলিপাল রিজার্ভ ফরেস্টের বিশেষ দল বাঘের খোঁজে অভিযান চালাচ্ছে। পুরুলিয়ার বনদফতরের তরফে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।

জানা গিয়েছে, শনিবার রাতে বেলপাহাড়ির কাঁকড়াঝোড় জঙ্গল থেকে পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে ঢুকে পড়ে একটি বাঘ । তারপর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বনদফতর সূত্রে খবর, গত ১৫ ডিসেম্বর সিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে বেরিয়ে আসে ওই বাঘ। ঝাড়খণ্ডের গোটাশীলা পাহাড় হয়ে বাংলায় ঢুকে পড়ে। ঝাড়গ্রাম হয়ে সেই বাঘ এখন পুরুলিয়ার পাহাড়ে।

সিমলিপাল রিজার্ভ ফরেস্টের বিশেষ দল বাঘের খোঁজে অভিযান চালাচ্ছে। এছাড়াও পুরুলিয়া বনদফতরের সঙ্গে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের দুটি বিশেষ টিম বাঘ খোঁজার কাজ করছে। বাঘের জন্য খাঁচার ব্যবস্থা করা হয়েছে। গ্রামবাসীদেরকে বনদফতরের তরফে সতর্ক করা হচ্ছে। তবে স্থানীয় মানুষেরা ভয়ে দিন কাটাচ্ছেন।

ব্যাঘ্র বিশেষজ্ঞ নীলাঞ্জন রায় চৌধুরী জানান, উড়িষ্যা সরকারের আরও নজরদারি বাড়ানো উচিত। অন্যদিকে বনদফতরের তরফে বাঘ ধরার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube