পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। শনিবারের মধ্যে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। সপ্তাহান্তে বাংলার একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আকাশ আংশিক মেঘলা থাকবে। কনকনে শীতের আমেজ থেকে সাময়িক বিরতি। কেমন থাকবে আবহাওয়া? বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। শনিবারও এই জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়ছে।
শুক্রবার থেকেই কলকাতার আকাশ মেঘলা থাকবে। সপ্তাহান্তে বৃষ্টি চলবে। রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। বৃষ্টির বৃষ্টির ভ্রুকুটি কেটে গেলে ফের নামবে পারদ। বইবে উত্তুরে হাওয়া। বড়দিনের উৎসবে ফিরবে জমিয়ে শীতের আমেজ। তবে জাঁকিয়ে শীত পড়বে কি না সেই বিষয়ে নিশ্চিত নয় আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত চলবে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস। উত্তরের নীচের তিন জেলায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার ও শনিবার দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

