তপসিয়ার ঝুপড়িতে ভয়াবহ আগুন। ভস্মীভূত প্রায় ১২০ পরিবারের ঘর। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শুক্রবার বেলা সাড়ে বারোটা নাগাদ আগুন লাগে ঝুপড়িতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন। ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনাস্থলে আসেন প্রগতি ময়দান থানার পুলিশ। কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ।
ঝুপড়ি এলাকায় দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। এলাকা থেকে বিস্ফোরণের শব্দও মেলে। দমকল দেরি করে আসায় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ভয়াবহ আগুনে পুড়ে গিয়েছে সর্বস্ব। কয়েক মুহুর্তের মধ্যে মাথায় ছাদ হারিয়ে নিঃস্ব সাধারণ মানুষ। খাবার নেই। শীতের রাতে কোথায় থাকবেন পরিবার নিয়ে! অনিশ্চয়তা এলাকা জুড়ে।
ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু ও বিধায়ক জাভেদ খান। সুজিত বসু জানান, দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সাধারণ মানুষ আগে ঝাপিয়ে পড়েছেন। দমকলের আসতে দেরি হয়েছে তা স্বীকার করেন দমকল মন্ত্রী।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

