ফের গুলির লড়াই জম্মু-কাশ্মীরে, খতম ৫ জঙ্গি, শহিদ হলেন ৫ জওয়ান

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আতঙ্কে যখন ঘুম উড়েছে দেশবাসীর তখনও কাশ্মীর সমস্যা থেকে যেন কোনভাবেই নিস্তার নেই ভারতের। রবিবার রাতে ফের চলল গুলির লড়াই। এদিন গভীর রাতে জম্মু ও কাশ্মীরে এনকাউন্টারে নিকেশ ৫ জঙ্গি। শহিদ হলেন ৫ জওয়ানও। 

শ্রীনগর পুলিশ সুত্রে পাওয়া খবর অনুযায়ী, রবিবার গভীর রাতে কেরান সেক্টরে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সন্ত্রাসবাদীরা। তাঁদের রুখতে গুলি ছোড়েন জওয়ানরাও। এই গুলি বিনিময়ের জেরেই মৃত্যু হয় ৫ জওয়ানের। মৃত ওই জওয়ানদের নাম, দেবেন্দ্র সিং (উত্তরাখণ্ড), সঞ্জীব কুমার (হিমাচলপ্রদেশ), বাল কৃষাণ, ছত্রপাল সিং (রাজস্থান) এবং অমিত কুমার। 

সুত্রের খবর, ওই জঙ্গিরা কেরান সেক্টরের গুজ্জর ঢোক এলাকায় গোপনে প্রবেশ করে, এবং সেখানেই তাঁদের ঘাঁটি গাড়ে। জানা গিয়েছে, সেই খবর জানতে পেরেই ওই স্থানে হানা দেয় সেনাবাহিনী। গত ৩ এপ্রিল থেকেই এই অভিযান বহাল রয়েছে। শনিবার চারজন হিজবুল মুজাহিদীনের জঙ্গিকে খতম করে ভারতীয় সেনা। এরপর ফের রবিবার জম্মু ও কাশ্মীরের কেরান সেক্টরে কুপওয়াড়ায় জওয়ানদের গুলিতে খতম হয় ৫ জঙ্গি। ঘটনাস্থলে নিহত হন ৩ জওয়ান। বাকি ২ জওয়ানকে আহত অবস্থায় শ্রীনগরে নিয়ে যাওয়া হয়। কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় তাঁদের। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube