Weather Update: তিন জেলায় কুয়াশার দাপট, সপ্তাহের শুরুতেই চড়ল পারদ

সপ্তাহের শুরুতেই বাড়ল তাপমাত্রা। রবিবার জাঁকিয়ে শীতের আমেজ উপভোগ করেছে বঙ্গবাসী। এরপরই সোমবার চড়ল পারদ। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে উত্তর-পশ্চিম ভারতে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া (Weather)? জেনে নিন এই প্রতিবেদনে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার ও মঙ্গলবার আকাশ পরিষ্কার থাকবে। মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে। সপ্তাহের মাঝামাঝি থেকে আকাশ আংশিক মেঘলা হবে।আগামী কয়েকদিনে দক্ষিণের  জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বুধবারের পর থেকে বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে।সপ্তাহান্তে উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট বজায় থাকবে। পশ্চিম বর্ধমান, বীরভূমের পাশাপাশি মুর্শিদাবাদেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে।  কলকাতা (Kolkata) সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা ধোঁয়াশা থাকছে।

উত্তরবঙ্গের সব জেলাতেই ভরপুর ঠাণ্ডার আমেজ রয়েছে। চলতি সপ্তাহে দার্জিলিং সহ পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের তাপমাত্রা ছিল ৫.৬ ডিগ্রি। উত্তরের উপরের জেলাগুলিতে শীতের আমেজ বজায় থাকবে। নীচের তিন জেলায় (মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর) তাপমাত্রা সামান্য বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube