ডিসেম্বরের বেশ কয়েকদিন কেটে গেলেও এখনও জাঁকিয়ে শীত পড়েনি বঙ্গে। তাপমাত্রা অল্প কমলেও কনকনে ঠাণ্ডার আমেজ থেকে বঞ্চিত বঙ্গবাসী। এরইমধ্যে পারদ আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। একইসঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তিন দিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। অন্যদিকে আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার একাধিক জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় কুয়াশার সতর্কবার্তা রয়েছে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে।উঁচু পার্বত্য এলাকায় আগামী ৪৮ ঘণ্টায় তুষারপাতের সম্ভাবনা থাকবে।
সোমবার দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের নীচের তিন জেলা দুই দিনাজপুর ও মালদহে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস। এদিন নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকবে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী দু-তিনদিন আবহাওয়া একই থাকবে। বৃহস্পতিবার থেকে পতন হতে পারে পারদের। পশ্চিমাঞ্চলের জেলায় ১০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছাতে পারে।
কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহ শেষে কলকাতায় কনকনে ঠাণ্ডার অনুভুতিহতে পারে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

