শীর্ষস্থানের সুযোগ হাতছাড়া রিয়াল মাদ্রিদের

লা লিগায় শীর্ষে যাওয়ার সুযোগ হারাল রিয়াল মাদ্রিদ । অ্যাওয়ে ম্যাচে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল তাদের ।

রুদ্ধশ্বাস ম্যাচে ভ্যালকানোর বিরুদ্ধে ৩-৩ ড্র করল তারা । ম্যাচের ৪ মিনিটে লোপেজ এবং ৩৬ মিনিটে আব্দুল মুমিনের গোলে এগিয়ে যায় ভ্যালকানো । কিন্তু ৩৯ মিনিটে ভালভার্দে এবং ৪৫ মিনিটে বেলিংহ্যামের গোলে সমতা ফেরায় রিয়াল।

প্রথম অর্ধের ফল ছিল ২-২। ম্যাচের ৫৬ মিনিটে রড্রিগোর গোলে ফের এগিয়ে যায়। কিন্তু তাদের সমস্ত আশায় জল ঢেলে দেয় ৬৪ মিনিটে পালাজোনের গোল। সমতায় ফেরায় ভ্যালকানো ।

পরে গোল করার আপ্রাণ চেষ্টা করলেও, রিয়ালের চেষ্টা ব্যর্থ হয় । এই ম্যাচ ড্র হওয়ায়, ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ । ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube