ইংলিশ প্রিমিয়াল লিগে ম্যাঞ্চেস্টার ডার্বির রং লাল। পিছিয়ে পড়েও শেষ হাসি হাসল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড । অ্যাওয়ে ম্যাচে ২-১ গোলে রেড ডেভিলরা হারাল চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার সিটিকে । সেই সঙ্গে কাটল দীর্ঘদিনের খরা।
ম্যাচের ৩৬ মিনিটে জোসকো গাভারদিওলের গোলে এগিয়ে যায় সিটি। এরপর ম্যান ইউ-র উপর চাপ বাড়াতে থাকে পেপ গুয়ার্দিওয়ালা ব্রিগেড। ডার্বিতে হারের জ্বালা নিয়ে রেড ডেভিলের সমর্থকরা যখন মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন, তখন নাটকীয় পরিবর্তন ।
৮৮ মিনিটে আমাদকে বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় ইউনাইটেড । গোল করতে কোনও ভুল করেননি ব্রুনো ফার্নান্ডেজ। নির্ধারিত সময়ের শেষ মুহুর্তে মার্টিনেজের পাস থেকে দুরন্ত গোল করে ইউনাইটেডের জয় নিশ্চিত করেন আমাদ দিয়ালো ।
জয়ের ফলে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১২ নম্বর স্থানে ম্যান ইউ । ২৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে সিটি। দুঃসময় কিছুতেই কাটছে না গুয়ার্দিওয়ালা ব্রিগেডের। |
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

