উয়েফা চ্যাম্পিয়নস লিগে স্বমহিমায় রিয়াল মাদ্রিদ

এমবাপে, ভিনিসিয়াস এবং বেলিংহ্যামের ত্রিমুখী ফলায় উয়েফা চ্যাম্পিয়নস লিগে স্বমহিমায় রিয়াল মাদ্রিদ । অ্যাওয়ে ম্যাচে আটালান্টার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেল অ্যান্সেলোত্তির ছেলেরা । ম্যাচের ফল ৩-২ । গোল পেলেন রিয়ালের তিন তারকা এমবাপে, বেলিংহ্যাম এবং ভিনিসিয়াস জুনিয়র ।

এবারের উয়েফা চ্যাম্পিয়নশিপে মোটেই ছন্দে ছিল না রিয়াল । শেষ কয়েকটা ম্যাচ হারের পর টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আতঙ্ক তাড়া করছিল তাদের । অবশেষে জয়ের সরণীতে ফিরল স্প্যানিশ দলটি । ম্যাচের ১০ মিনিটের মাথায় কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে যায় রিয়াল । কিন্তু প্রথম অর্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে চার্লসের গোলে সমতা ফেরায় আটালান্টা ।

ম্যাচের ৫৬ মিনিটের মাথায় ভিনিসিয়াস জুনিয়র এবং ৫৯ মিনিটে জুড বেলিংহ্যামের গোলে ফের এগিয়ে যায় অ্যান্সেলোত্তি ব্রিগেড । ৬৫ মিনিটে লুকমানের গোলে ফের ব্যবধান কমায় আটলান্টা । তা অবশ্য এমবাপে-ভিনিসিয়াসদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১৮ নম্বর স্থানে রিয়াল মাদ্রিদ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube