প্রথমবার সংসদে প্রিয়াঙ্কা, ‘সংবিধান’ হাতেই শপথ নিলেন ওয়েনাড় সাংসদ

সংসদীয় রাজনীতিতে অভিষেক প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও সনিয়া গান্ধীর কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বধরা। দাদা রাহুল গান্ধীর মতই বৃহস্পতিবার স্পিকার ওম বিড়লার উপস্থিতিতে সংবিধান হাতেই শপথবাক্য পাঠ করলেন ওয়েনাড়ের নবনির্বাচিত সাংসদ।

দীর্ঘ সময় ধরেই পরোক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত প্রিয়াঙ্কা গান্ধী বধরা (Priyanka Gandhi Badhra)। রাহুল গান্ধী ও সনিয়া গান্ধীর সঙ্গে বিভিন্ন সময়ে একই মঞ্চে দেখা গিয়েছে তাঁকে। নিজের বক্তব্য ও সক্রিয় ভূমিকার মধ্যে দিয়ে রাজনীতিতে এক বিশেষ নাম আগেই তৈরি করে ফেলেছেন সনিয়া তনয়া। এবার সরাসরি রাজনীতিতে পা রাখলেন তিনি। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে রাহুল গান্ধী (Rahul Gandhi), সনিয়া গান্ধী, প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বধরা সহ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য, রাহুল গান্ধীর মতই বোন প্রিয়াঙ্কাও হাতে সংবিধান নিয়ে শপথ বাক্য পাঠ করলেন। লোকসভায় প্রিয়াঙ্কার প্রবেশের ফলে গান্ধী পরিবার থেকে তিনজন সদস্য পেল সংসদ। রাহুল গান্ধী রায়বরেলি লোকসভা কেন্দ্রের সাংসদ, সনিয়া গান্ধী রয়েছেন রাজ্যসভায়। এবার ওয়েনাড়ের সাংসদ নির্বাচিত হয়ে সংসদে এলেন প্রিয়াঙ্কা।

২০২৪-এর লোকসভা নির্বাচনে সনিয়া গান্ধী তাঁর রায়বরেলি আসনে প্রার্থী করেন রাহুল গান্ধীকে। অন্যদিকে আরও একবার কেরলের ওয়েনাড় থেকেও প্রার্থী হয়েছিলেন তিনি। দুই কেন্দ্র থেকেই জয়লাভ করেন তিনি। পরবর্তীকালে ওয়েনাড়ের (Wayanad) সাংসদ পদ থেকে ইস্তফা দেন। এরপরই প্রিয়াঙ্কা গান্ধীকে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। লোকসভা উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হন তিনি।

বৃহস্পতিবার আরও একবার শোরগোল শুরু হয় সংসদে। অধিবেশন শুরু হতেই একাধিক ইস্যুতে হট্টগোল দেখা যায় লোকসভায়। রাজ্যসভাতেও সুর চড়ায় বিরোধীরা। শেষপর্যন্ত দুই কক্ষ মুলতুবি করে দেওয়া হয়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube