পঁচা শামুকে পা কাটল বার্সেলোনার । লা লিগায় টেবিলে নিচের দিকে থাকা ক্লাব লা পামাসের কাছে হারল তারা । ম্যাচের ফল ২-১।
এই ম্যাচ হারার ফলে চাপে পড়ে গেল হ্যান্সি ফ্লিক ব্রিগেড । চোট সমস্যার জন্য এই ম্যাচে স্পেনের তারকা ফুটবলার লামিন ইয়ামালের সার্ভিস পায়নি বার্সা । কিন্তু বাকি সকলে ছিলেন। তারপরেও প্রথম অর্ধে গোলের ঠিকানা খুঁজে পাইনি হ্যান্সি ফ্লিকের দল ।
ম্যাচের ৪৯ মিনিটের মাথায় পামাসকে এগিয়ে দেন স্যান্দ্রো র্যামিরেজ। ৬১ মিনটের মাথায় সমতা ফেরান রাফিনহা । ৬৭ মিনিটে ফাবিয়া সিলভার গোলে পিছিয়ে পড়ে বার্সা । আর সমতা ফেরাতে পারেননি রাফিনহা-রা ।
১৫ ম্যাচে বার্সার পয়েন্ট দাঁড়াল ৩৪ । দুই ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩০। পরপর দুই ম্যাচ জিতলে, লিগ টেবিলে শীর্ষে উঠে যাবে রিয়াল।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

